দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা চিঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদী সদর উপজেলার নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের পেছনে ‘নিয়মবহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে বোর্ড।
অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বিদ্যালয়টিকে প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তথ্য এবং এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে।
এ ছাড়া ক্ষেত্রমত পাঠদান, বিভাগ ও অতিরিক্ত শ্রেণি শাখার অনুমতিপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠি পাওয়ার পর আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব তথ্য ও নথিপত্রসহ বোর্ডে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এমএস/